ঢাকা থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ২৩:১০আপডেট : ২১ জুন ২০২১, ২৩:১৮

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত রাজধানীর ঢাকার সঙ্গে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২১ জুন) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার এনায়েত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে। এই সাত জেলার ওপর দিয়েই দূরপাল্লার বাস চলাচল করে। যেহেতু লকডাউন তাই গাড়ি যেতে পারবে না। এজন্য দূরপাল্লার গাড়ি বন্ধ থাকবে।

এর আগে সোমবার সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ঢাকাকে সুরক্ষিত রাখতে ৭ জেলায় লকডাউন

/এসও/ইউআই/এমআর/
সম্পর্কিত
জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
সর্বশেষ খবর
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
ভারী বর্ষণে রাঙামাটিতে বন্যা
ভারী বর্ষণে রাঙামাটিতে বন্যা
ফ্রান্সকে হুঁশিয়ারি, মরক্কোর লক্ষ্য শুধু বিশ্বকাপ 
ফ্রান্সকে হুঁশিয়ারি, মরক্কোর লক্ষ্য শুধু বিশ্বকাপ 
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?