চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জেও লঞ্চ বন্ধ ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
২২ জুন ২০২১, ০১:০১আপডেট : ২২ জুন ২০২১, ০১:০১

ঢাকা-চাঁদপুর এবং নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌ-পথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

করোনা সংক্রমণরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২১ জুন) রাত রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম। লকডাউন ঘোষিত সাত জেলায় যাত্রীবাহী লঞ্চ ও রাজধানীর ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণার পর চাঁদপুর নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা এলো।

কায়সারুল ইসলাম বলেন, ঢাকা-চাঁদপুর নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকা-চাঁদপুর, নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এই রুটে দুটি লঞ্চ চলাচল করবে।

তিনি বলেন, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে ১৪টি লঞ্চ চলাচল করে। এই রুটে যেসব লঞ্চ চলাচল করতো তা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদপুর-মুন্সীগঞ্জ রুটে একটি বা দুটি লঞ্চ চলাচল করে। এছাড়া ঢাকা-চাঁদপুর রুটের যেসব লঞ্চ ভায়া মুন্সীগঞ্জ হয়ে চলাচল করে সেগুলো আসা-যাওয়ার পথে মুন্সীগঞ্জ থেকে যাত্রী তোলা যাবে না।

এর আগে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত রাজধানীর ঢাকার সঙ্গে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। একই সঙ্গে লকডাউন ঘোষিত সাত জেলায় লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠে নেমেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি রোনালদোর
মাঠে নেমেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি রোনালদোর
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
ঢাকা মেডিক্যালে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তি আটক
ঢাকা মেডিক্যালে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তি আটক
মাজার ইস্যুতে এবার সিলেটে বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
মাজার ইস্যুতে এবার সিলেটে বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম