প্রথমবারের মতো আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২১, ০৩:১৫আপডেট : ২২ জুন ২০২১, ০৩:১৫
image

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো সফরে যাচ্ছেন ইসরায়েলের কোনও শীর্ষ কূটনীতিক। আগামী সপ্তাহে দেশটি সফরে যাবেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। গত বছর দুই দেশ কূ্টনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটাই এই ধরনের প্রথম সফর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল ও আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মিসর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে আমিরাত। 

সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ আগামী ২৯ ও ৩০ জুন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এই সফরে তিনি আবুধাবি ও দুবাইতে ইসরায়েলি কনস্যুলেট কার্যালয় উদ্বোধন করবেন।

সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ফিলিস্তিনিরা এসব চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে থাকে। তবে চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলের সঙ্গে ইতোমধ্যে বেশ কিছু বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত।

দেশ দুইটি ইতোমধ্যে পরস্পরের নাগরিকদের জন্য ভিসার জন্য প্রয়োজনীয় বাধ্যবাধকতা শিথিল করেছে। এছাড়া বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা এবং টেলিযোগাযোগ বিষয়ে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত।

/জেজে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা
ভুল করে ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী
আর্জেন্টিনা-মিসরের ‘পাতানো ম্যাচ’ বিতর্কে রেফারিদের পাশে দাঁড়ালেন কলিনা
আর্জেন্টিনা-মিসরের ‘পাতানো ম্যাচ’ বিতর্কে রেফারিদের পাশে দাঁড়ালেন কলিনা
তলিয়ে গেছে খুলনার সড়ক, ৮২৩ কোটির প্রকল্পে মিলছে না সুফল
তলিয়ে গেছে খুলনার সড়ক, ৮২৩ কোটির প্রকল্পে মিলছে না সুফল
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই