দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ২২:২৪আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২২:২৪

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৮ জুলাই (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে লাফ; বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের; বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; ‘ইরানের সঙ্গে সমঝোতা শেষ’; ইসরায়েল সফর বাতিল করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

 

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। বুধবার (৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

স্পেনকে ন্যাটোর ‘খারাপ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ বিষয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

ইরানের বিরুদ্ধে রাতভর মার্কিন হামলার পর তেহরানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার কাছে মনে হচ্ছে, এটি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাই না।

 

ইসরায়েলে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই হতে পারতো হেগসেথের প্রথম ইসরায়েল সফর। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ইসরায়েলের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমন করতেই বুধবার তার এই সফরে যাওয়ার কথা ছিল।

/এএ/
সম্পর্কিত
ভুল করে ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প
ইউরোপে ভাঙছে বাংলাদেশের পোশাকের দুর্গ, নতুন বাজারে কাটবে কি সংকট
কোন পথে গড়াচ্ছে ইরান-মার্কিন সংঘাত
সর্বশেষ খবর
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৮
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৮
সাইবার সুরক্ষা আইন: গুজব ঠেকানো নাকি কণ্ঠরোধ
সাইবার সুরক্ষা আইন: গুজব ঠেকানো নাকি কণ্ঠরোধ
সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 
সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা