নাটকীয় ম্যাচে হাঙ্গেরির স্বপ্ন ভেঙে শেষ ষোলোয় জার্মানি

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, ০৩:৪৮আপডেট : ২৪ জুন ২০২১, ০৩:৪৮

এমনিতে ‘এফ’ গ্রুপকে মৃত্যুকূপ বলা হয়েছিল। আর সেটা পরতে পরতে প্রমাণ হয়েছে। বিশেষ করে গ্রুপের শেষ ম্যাচ দুটিতে উত্তেজনার রেনু ছড়িয়েছে। জার্মানির বিপক্ষে হাঙ্গেরি দু’ ‍দুবার এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। নাটকীয় ম্যাচে ২-২ গোলে ড্রতে ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। দুই ম্যাচে জার্মানির পয়েন্ট চার। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইওয়াখিম ল্যোভের দল। আর হাঙ্গেরিকে দুই পয়েন্ট নিয়ে বিদায় নিতে হলো।

মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনাতে বল দখলে জার্মানি এগিয়ে ছিল অনেকটাই। কিন্তু থাকলে কী হবে। প্রথম গোল করে হাঙ্গেরিই এগিয়ে গিয়েছিল। ১১ মিনিটে সাল্লাইয়ের ক্রসে সালাই হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল হাঙ্গেরি। কিন্তু পরের মিনিটে তিনবারের চ্যাম্পিয়নরা ম্যাচে সমতা ফিরিয়ে আনে। হাভার্টজ লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন।

ফিফা র‌্যাংঙ্কিয়ে জার্মানির চেয়ে অনেক পিছিয়ে থাকা হাঙ্গেরি তখনও আশা ছাড়েনি। ৬৮ মিনিটে সাফেরের গোলে আবারও এগিয়ে যায়। তিন পয়েন্টের স্বপ্ন আবারও দেখতে শুরু করে তারা। ৮৩ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন রেখে ম্যাচ এগোতে থাকে।

ঠিক ৮৪ মিনিটে হাঙ্গেরিকে হতাশ করে দিয়ে জার্মানি দ্বিতীয় গোল করে। বদলি নেমে লিওন গোরেৎজকার লক্ষ্যভেদ করে দলের হার এড়ান। সেইসঙ্গে শেষ ষোলোতে উঠাও নিশ্চিত করেন।

আর এরই সঙ্গে হাঙ্গেরির স্বপ্নও ভঙ্গ হয়। বিদায় নিতে হয়েছে তাদের।

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার ‎
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার ‎
কোমে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
কোমে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি 
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি 
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার দলে যেসব পরিবর্তন আসতে পারে
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার দলে যেসব পরিবর্তন আসতে পারে
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা