গণতান্ত্রিক আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ০১:১৯আপডেট : ২৭ জুন ২০২১, ০১:১৯

করোনা অতিমারির কঠিন সময়ে ‘আইনজীবীদের জীবন ও জীবিকা বাচাঁও’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামসুল হক চৌধুরী হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট আলী আজমের সভাপতিত্বে সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব, প্রস্তুতি কমিটির প্রতিবেদন ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। পরে প্রতিবেদনটির উপরে সম্মেলনে উপস্থিত আইনজীবীগণ আলোচনায় অংশগ্রহণ নেন।

প্রতিবেদনে সুপ্রিম কোর্টের বার ও বেঞ্চের সার্বিক পরিস্থিতি, করোনায় ক্ষতিগ্রস্থ আইনজীবীদের সার্বিক অবস্থায় ‘রাষ্ট্রের উদাসীনতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে আইনজীবীদের পর্যাপ্ত সহযোগিতা করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।

একইসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘বিদ্যমান বেহাল অবস্থা’, ‘কিউবিক্যালস বরাদ্দে অনিয়ম’, ‘ওকালতনামা বিক্রয়ে দুর্নীতি’ এবং ‘বিভিন্ন পর্যায়ের দুর্নীতি’র প্রতিকার চেয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দুটি গৃহীত হয়। সম্মেলনের নির্বাচনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়। নতুন কমিটিতে অ্যাডভোকেট আলী আজম সভাপতি এবং অ্যাড. হুমায়ুন কবীর সাধারণ সম্পাদক পদে নিার্বচিত হন।

এ ছাড়াও কমিটিতে নির্বাচিত হন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, অ্যাডভোকেট লতিফুর রহমান, অ্যাডভোকেট বাবুল বিশ্বাস, অ্যাড. তারজেল হোসেন, যুগ্ম সম্পাদক পদে রেজাউল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম উজ্জ্বল, কোষাধ্যক্ষ অ্যাড. ফয়েজ উদ্দিন আহম্মেদ, কমিটির অন্যান্য সদস্য অ্যাড. শেখ আখতারুল ইসলাম, অ্যাড. শাহজাহান চৌধুরী, জগদীশ চন্দ্র সরকার, এম এ তাহের, জিয়াউদ্দিন কাসেম বুলবুল, আইনুননাহার সিদ্দিকা, অ্যাড. আহসান হাবিব ও অ্যাড. মনোয়ার হোসেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত