করোনার ভুয়া টিকা নিয়ে অসুস্থ টলিউডের মিমি চক্রবর্তী

কলকাতা প্রতিনিধি
২৭ জুন ২০২১, ০২:০২আপডেট : ২৭ জুন ২০২১, ১৮:৫১

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সংসদ সদস্য ও টলিউড তারকা মিমি চক্রবর্তী। কসবায় টিকাকরণ শিবির থেকে ভুয়া করোনা টিকা নেওয়ার চারদিনের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, শনিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে মিমির পেটে মারাত্মক ব্যথা শুরু হয়। প্রচুর ঘাম হতে থাকে। কিন্তু অতো ভোরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে ভোর ৬টায় মিমির গৃহচিকিৎসক তার বাড়িতে আসেন। ধরা পড়েছে গলব্লাডারের সমস্যা।

চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি রাজি হননি। তাই বাড়িতেই তার চিকিৎসা চলছে।

২২ জুন ভুয়া আইএস অফিসার দেবাঞ্জন দেবের উদ্যোগে আয়োজিত জাল কোভিড টিকাকরণ ক্যাম্প থেকে কোভিশিল্ড টিকা নেন মিমি। প্রতারণার শিকার হয়ে কসবায় ভুয়া ভ্যাকসিন টিকা কেন্দ্রের পর্দা ফাঁস করেছেন সাংসদ মিমি চক্রবর্তী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাউডারের সঙ্গে পানি মেশানো তরল পদার্থ কিংবা অ্যামিকেসিন দেওয়া হয়েছে।

* করোনার ভুয়া টিকা গ্রহণ, দুশ্চিন্তায় মিমি চক্রবর্তী

শনিবার তার রক্ত পরীক্ষাসহ একাধিক টেস্টের নমুনা সংগ্রহ করার কথা ছিল, জাল ভ্যাকসিন নিয়ে তার শরীরে কোনও ক্ষতি হয়েছে কিনা তা জানতে। তার আগেই এই বিপত্তি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
রূপকথার সাত ভাই চম্পার ‘পারুল’ যেভাবে হয়ে উঠল কোটি শিশুর ‘মীনা’
রূপকথার সাত ভাই চম্পার ‘পারুল’ যেভাবে হয়ে উঠল কোটি শিশুর ‘মীনা’