আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ০০:০৩ আপডেট : ৩০ জুন ২০২১, ০০:০৬

আফগানিস্তানের গজনি প্রদেশে হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। শহরটি নিয়ন্ত্রণ নিতে সেখানকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার গজনি প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তালেবান গোষ্ঠী। সেখানে উভয়পক্ষের মধ্যে কিছুক্ষণ লড়াই চলে। আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রদেশটি পুনরুদ্ধারে আফগান বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গজনির প্রাদেশিক কাউন্সিল মেম্বার বলেন, এখানকার পরিস্থিতি আলাদা। আফগান বাহিনীর প্রচেষ্টায় হারানো জায়গা আবারও ফিরে পাচ্ছে’।

মঙ্গলবারের সংঘাত শেখ আজালের নিরাপত্তা চৌকির কাছাকাছি ঘটে। এতে শহরের অনেক দোকানপাট বন্ধ করে পালিয়ে যান ব্যবসায়ীরা।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া যখন চলছে তখনই তালেবানরা নিজেদের শক্তির জানান দিচ্ছে। একের পর এক শহর, সীমান্ত দখল করে নিচ্ছে তারা।

/এলকে/
সম্পর্কিত
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বিপর্যস্ত পাকিস্তান
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক