আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ২০:০৮আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২১:১৪

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ৩০ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত জঙ্গিরা পাকিস্তান তালেবান (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি) ও তাদের সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ছিল। কয়েক দিন আগেই একই অঞ্চলে আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৬ সেনা নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়ার সীমান্ত জেলা উত্তর ওয়াজিরিস্তানে। গত সপ্তাহে সেখানে আত্মঘাতী বিস্ফোরণে ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে টিটিপির একটি উপদল।

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে নিহতদের পরিচয় এবং অভিযানের সুনির্দিষ্ট বিবরণ জানানো না হলেও উল্লেখ করা হয়েছে, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেছেন, আমরা দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসলামাবাদ দাবি করেছে, দিল্লি পাকিস্তানে সহিংসতা উসকে দিচ্ছে। যদিও ভারত এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে এবং সাম্প্রতিক অভিযানের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বেড়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি