আগামী সপ্তাহেই ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ০২:০২আপডেট : ৩০ জুন ২০২১, ০৩:০০

জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে সরকার। এরমধ্যে যুক্তরাষ্ট্রের ২৫ লাখ মডার্না টিকা কোভ্যাক্সের মাধ্যমে এবং ২০ লাখ সিনোফার্মার টিকা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

কোভ্যাক্সের টিকার বিষয়ে ওয়াশিংটন থেকে কূটনীতিক জানান, ‘আমরা গতকাল (সোমবার) স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছি এবং তারা আমাদের জানিয়েছে শীঘ্রই টিকা পাঠানোর ব্যবস্থা করবে।’

কবে নাগাদ টিকা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এক সপ্তাহের মধ্যে।’

২৫ লাখের পর আরও টিকা যুক্তরাষ্ট্র থেকে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের অনুরোধ করেছি বিশেষ করে আসট্রোজেনেকার জন্য এবং বিষয়টি বিবেচনা করছে।

সিনোফার্মার টিকার বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘চীন থেকে টিকা আনার জন্য আমাদের বিমান বেইজিং যাবে এবং কবে যাবে সেটির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।’

জুলাই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে বিমান যাবে জানান তিনি। উল্লেখ্য, এর আগে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন এবং উভয়ক্ষেত্রে বিমান পাঠিয়ে টিকা আনতে হয়েছে।

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি