টাঙ্গাইলের এক হাসপাতালেই ১৬ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৩:৪৯আপডেট : ০১ জুলাই ২০২১, ১৪:০৬

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত ১৬ জনের মধ্যে সাত জন করোনা আক্রান্ত ছিলেন। এদের মধ্যে করোনা ইউনিটের আইসিইউতে চার এবং সাধারণ শয্যায় তিন জনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি হওয়া আরও ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

বর্তমানে হাসপাতালটির করোনা ইউনিটে আক্রান্ত ৩১ ও উপসর্গ নিয়ে ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। এছাড়া আইসিইউতে গ্যাসের সমস্যা রয়েছে। পর্যাপ্ত সিটের ব্যবস্থা না থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ৪০.৯২ শতাংশ। মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৯৬৪ জনে। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১৫ জনের।

/এফআর/
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
কবুতরের মাংস ও পাঙাশ মাছের তরকারি খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ৩ জন
সর্বশেষ খবর
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন