হাতিরঝিলে নকশা বহির্ভূত স্থাপনার ইজারার মেয়াদ ১০-১৫ বছর!

শাহেদ শফিক
০১ জুলাই ২০২১, ২৩:০৫আপডেট : ০১ জুলাই ২০২১, ২৩:২১

‘রাজধানীর ফুসফুস’ খ্যাত হাতিরঝিল। আর এখানেই নকশা বহির্ভূত ২৭টি অবৈধ স্থাপনা বসিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এগুলো রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। এতে নষ্ট হচ্ছে তিলে তিলে গড়া ঝিলের সৌন্দর্য। কমছে উন্মুক্ত স্থান। পাশাপাশি ওই সব প্রতিষ্ঠানে আসা ক্রেতাদের অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে যানজট।

প্রকল্প সূত্র জানিয়েছে, ইজারা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজউকের ২ বছর থেকে শুরু করে ১৫ বছরের চুক্তি রয়েছে। প্রতিটি দোকান থেকে ২০ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। ভাড়া বাবদ প্রতিমাসে পাচ্ছে সাড়ে তিন লাখ টাকারও বেশি। নকশা বহির্ভূত এসব স্থাপনাকে অবৈধ ঘোষণা করে ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি প্রকল্পটিকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবেও ঘোষণা করা হয়েছে।

এভাবেই সার দেওয়া দোকান কোথায় আছে স্থাপনাগুলো?

হাতিরঝিল প্রকল্প সূত্র জানিয়েছে, ৭৫ হাজার টাকা অগ্রিম গ্রহণ করে মাসিক ১০ হাজার টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া অস্থায়ী ফুড কিওস্কগুলো আছে বেগুনবাড়ি পার্কিং, আন্ডারপাস-১ এর পশ্চিম ও পূর্ব প্রান্তে, আন্ডার-৩ এর পশ্চিমে, আন্ডারপাস-৩ এর পূর্বে, মেরুলবাড্ডা পাবলিক টয়লেট সংলগ্ন প্লাটিনাম পার্ক, মেরুল বাড্ডা এক্সিট পুলিশ বক্সের পাশে, রামপুরা পাম্প স্টেশন এলাকা, ঘাট-৩, আন্ডারপাস-৪ এর ও পশ্চিম পাস সংলগ্ন স্থানে। এ ছাড়া আন্ডারপাস-২ এর পশ্চিম ও পূর্ব পাশেও আছে কিছু রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ১০ বছরের জন্য চুক্তি করেছে রাজউক।

দেড় লাখ টাকা অগ্রিম নিয়ে বরাদ্দ দেওয়া হয়েছিল ৬টি দোকান। এগুলো আছে-এফডিসির প্রবেশপথে পুলিশ বক্সের পাশে, কুনিপাড়া পাবলিক টয়লেট সংলগ্ন, ভায়াডাক্ট-২ এবং ৩ এর মধ্যবর্তী স্থান, নুর মসজিদের পাশে ও দিলু রোড ইন্টারসেকশন (ইস্কাটন এলাকা) সংলগ্ন এলাকায়। এখানকার দোকানগুলো দিচ্ছে ১৫ হাজার টাকা ভাড়া।

৫ লাখ টাকা অগ্রিম ও ১৫ বছরের চুক্তিতে ৩০ হাজার টাকা ভাড়ায় ২টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো হলো- চিলড্রেন পার্ক সংলগ্ন এলাকায় ‘ক্রুয়াথাই’ ও সাউথ ইউ-লুপের নিচে অবস্থিত অ্যারিস্টো সার্ভিসেস লিমিটেড।

৩ লাখ টাকা অগ্রিম ও ১৫ বছরের চুক্তিতে ২০ হাজার টাকা ভাড়ায় ২টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। দোকানগুলো হচ্ছে- ইস্কাটনের বিয়ামের সঙ্গে ত্রিকোণ বিশিষ্ট পাশাপাশি দুটি খালি জায়গায় অবস্থিত কারি লিফ রেস্টুরেন্ট ও পুলিশ প্লাজা সংলগ্ন পার্কিং এরিয়ার ফাউন্টেইন ভিউ রেস্টুরেন্ট।

হাতিরঝিলে অবৈধ দোকান এক লাখ টাকা অগ্রিম ও ১৫ বছরের চুক্তিতে ১০ হাজার টাকা ভাড়ায় ১টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। দোকানটি হচ্ছে- মগবাজারের চিলড্রেন পার্ক কার রাইড সংলগ্ন বিবি করপোরেশন।

কোনও অগ্রিম ছাড়াই প্রকল্প এলাকার ১০টি টিকিট কাউন্টার সংলগ্ন মিনি জুসবার বসিয়েছে ম্যাপেল লিফ ফুডস।

এ ছাড়া প্রকল্প এলাকার তিনটি পাবলিক টয়লেট ২ বছরের জন্য ২০ হাজার টাকা অগ্রিম ও ৫ হাজার টাকা ভাড়ায় ইজারা দেওয়া হয়েছে। এগুলো হলো- মগবাজার পাবলিক টয়লেট, কুনিপাড়া পাবলিক টয়লেট ও মেরুল বাড্ডা পাবলিক টয়লেট।

অগ্রিম ফেরত চান ব্যবসায়ীরা

রাজউক সূত্র জানিয়েছে, রক্ষণাবেক্ষণসহ প্রকল্প এলাকার ব্যয় নির্বাহ করার জন্য ২০১৫ সালের ১৭ অক্টোবর দোকানগুলো বরাদ্দ দেওয়ার জন্য দরখাস্ত আহ্বান করে রাজউক। তাতে আবেদন করা ৪৬টি প্রতিষ্ঠানের আবেদনপত্র যাচাই করে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মেয়াদে ইজারা দেওয়া হয়।

পরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০১৮ সালে হাইকোর্টে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৩০ জুন) রায় দেন আদালত। রায়ে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে সব ধরনের হোটেল, রেস্তোরাঁসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে উচ্ছেদ করতে নির্দেশ দেন আদালত। পাশাপাশি প্রকল্পটিকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি ঘোষণা করেন। এ ছাড়া পুরো প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালের পুরকৌশল বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে নিয়োগ করা হয়।

বুধবার সরেজমিন দেখা গেছে, লকডাউনের কারণে দোকানগুলো বন্ধ রয়েছে। তবে বরাদ্দপ্রাপ্তরা জানান, কর্তৃপক্ষ তাদের থেকে অগ্রিম হিসেবে যে টাকা নিয়েছে তা ফেরত পেলে তারা নিজ উদ্যোগেই চলে যাবেন।

এ বিষয়ে হাতিরঝিল প্রকল্পের মূল পরিকল্পনার সঙ্গে জড়িত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতিরঝিলের মাস্টার প্ল্যানে কোনও খাবার হোটেল বা দোকান ছিল না। ২০১৩ সালের দিকে যখন দেখা গেল মানুষের সমাগম বেশি, তখন কিছু  ফুডকোর্টের কথা বলা হয়েছিল। তবে তাও ‍যুক্তিসঙ্গত নয়। কারণ, ঝিলের এম্ফিথিয়েটারে (উন্মুক্ত মঞ্চ) খাবার হোটেলের ব্যবস্থা থাকছে। উন্মুক্ত স্থানগুলোতে গণহারে দোকান গ্রহণযোগ্য নয়।’

জানতে চাইলে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতিরঝিল ব্যবস্থাপনার জন্য আদালত যে রায় দিয়েছেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম