ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: পল্টনে মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৬, ২২:২০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২২:২০

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিডা কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় পল্টনের বিজয় নগরে মশাল মিছিল বের করা হয়। বন্দর রক্ষা ও করিডরবিরোধী আন্দোলন এই মশাল মিছিল বের করে। 

সন্ধ্যা ৭টায় পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে নয়াপল্টন ও কাকরাইল এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের (সাবেক বিডা) সামনে এ চুক্তির প্রতিবাদে বিক্ষোভ হয়। বিক্ষোভ সমাবেশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সিপিবি ও বাসদসহ বেশ কয়েকটি সংগঠন ওই কর্মসূচি পালন করে।

/আইএএম/
সম্পর্কিত
মাদক কারবার: উচ্ছেদ হলো ৫০ বছরের পুরোনো বস্তি
শেওড়াপাড়া মেট্রো-স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
সর্বশেষ খবর
মাদক কারবার: উচ্ছেদ হলো ৫০ বছরের পুরোনো বস্তি
মাদক কারবার: উচ্ছেদ হলো ৫০ বছরের পুরোনো বস্তি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ 
অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ 
ব্ল্যাক ডালিয়া: লস অ্যাঞ্জেলেসের এক অমীমাংসিত রোমাঞ্চকর রহস্য
ব্ল্যাক ডালিয়া: লস অ্যাঞ্জেলেসের এক অমীমাংসিত রোমাঞ্চকর রহস্য
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?