আর কবে ভাতা পাবেন সমরজান!

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০২ জুলাই ২০২১, ০০:১১আপডেট : ০২ জুলাই ২০২১, ০০:১১

‘দুনিয়াটা বড্ড কষ্টের জায়গা বাবা। স্বামী নাই। ছেলেমেয়ে নাই। নাই নিজের বাড়িঘর। টাকার অভাবে খাওয়াতো দূরে থাক, অসুখ অইলে হাসপাতালে যাওয়ার শক্তিও নাই। ছয় মাস ধইরা বয়স্ক ভাতার জন্য সোলেমান চেয়ারম্যানরে ভোটারকার্ড আর ছবি দিয়া ঘুরতাছি। কাম অইতাছে না। বাঁচুম আর কদিন। বয়স্ক ভাতা পামু কিনা জানি না।’ কান্নাজড়িত কণ্ঠে এ প্রতিবেদকে কথাগুলো বলছিলেন ময়মনসিংহ সদরের পরানগঞ্জের দিনমজুর মরহুম জহুর আলীর স্ত্রী সমরজান বেওয়া (৭৫)।

রবিবার (২৭ জুন) দুপুরে পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যানের কামরার সামনের ভবনের খুঁটিতে হেলান দিয়ে মলিন চেহারায় বসে থাকতে দেখা গেছে সমরজানকে।

অপেক্ষা করছিলেন চেয়ারম্যান সোলেমান কবিরের আসার পথ চেয়ে। দুই ঘণ্টা বসেও পেলেন না চেয়ারম্যানের দেখা। তখন চোখেমুখে একগাদা ক্লান্তি নিয়ে কোনোমতে এ প্রতিবেদককে বলেন নিজের কষ্টের কথা।

সমরজান বললেন, গতকাল ঘরে চাল ছিল না। ভাত না খেয়েই ঘুমিয়েছিলেন। ভাতিজার বউয়ের কাছ থেকে ২০ টাকা ধার করে অটোরিকশা ভাড়া করে এসেছেন চেয়ারম্যানের কার্যালয়ে। সকাল গড়িয়ে দুপুর। তখনও পেটে কিছু পড়েনি তার। কাগজপত্র জমা দিয়ে চেয়ারম্যানের কাছে মাস ছয়েক ধরে ধরনা দিয়ে চলেছেন। কিন্তু এখনও ভাতার দেখা নেই।

সমরজান বললেন, ‘অসুখে পড়ে বহু আগেই দিনমজুর স্বামী মারা গেছেন। কোনও জায়গা-জমি রেখে যেতে পারেননি। লোকের বাড়ি বাড়ি গিয়ে যা পান তা দিয়ে চলছেন এতদিন ধরে। ঘর-বাড়ি না থাকায় ভাতিজার ঘরের বারান্দায় জায়গা হয়েছে ঘুমানোর। তবে খাওয়া জোটে না সবসময়। এখন বয়স হওয়ায় শরীরে বেঁধেছে নানা রোগও। মানুষের বাড়িতে সাহায্যের জন্য যাওয়ার শক্তিও থাকে না তার।’

বেলা আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেও চেয়ারম্যানের দেখা না পেয়ে অবশেষে সেদিন বাড়ি ফিরে যেতে হয়েছে সমরজান বেওয়াকে।

এবিষয়ে কথা হয় পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান কবীরের সঙ্গে। তিনি জানান, ‘সমরজান বেওয়ার জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ আবেদন করেছেন। শিগগিরই তার বয়স্কভাতার ব্যবস্থা হয়ে যাবে।’

এদিকে বিভাগীয় সমাজসেবা পরিচালক তাহমিনা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, ‘যথাযথ কাগজপত্রসহ আবেদন করলে কেউ ভাতার সুবিধা থেকে বাদ পড়বে না। সমরজান বেওয়াকে ভাতা পেতে তিনি সার্বিক সহায়তা করবেন বলেও জানান।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত