শনাক্ত বেড়েছে ৫১ শতাংশ, মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৯:২৬ আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৯:২৬

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (২৭ জুন থেকে ৩ জুলাই) করোনার নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ১১ হাজার ৩০০টি। আর গত সপ্তাহে (২০ জুলাই থেকে ২৬ জুলাই) করোনার নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ৭৬ হাজার ৮৭৮টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ১৯ দশমিক ৪৬ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ১১৮ জন আর গত সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ৩৫ হাজার ১১১ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ৫১ দশমিক ২৯ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৩৪৫ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ২০ হাজার ৭০৮ জন। অর্থাৎ সুস্থ হওয়ার হারও বেড়েছে ৩৬ দশমিক ৮৮ শতাংশ।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫৯ জন আর গত সপ্তাহে মারা গেছেন ৫৮৭ জন। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত