চার দিনে ঢাকায় ৯৪ ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ২২:৩১ আপডেট : ০৪ জুলাই ২০২১, ২২:৩১

করোনার মধ্যেও মাথাচাড়া দিয়ে ওঠছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসের চার দিনে শুধুমাত্র ঢাকায় ৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এ ছাড়া সারাদেশে ৯৬ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ জন এবং ঢাকার বাইরে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে ৩ জুলাই ৩০ জন, ২ জুলাই ১২ জন এবং ১ জুলাই ঢাকায় ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এসময় ঢাকার বাইরে ডেঙ্গু রোগী পাওয়া যায়নি।

পাশাপাশি সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১০০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৯৮ জন, আর বাকি ২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ৪৬৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩৬৫ জন। তবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী