চিকিৎসকসহ ৮২৮৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৭:০৯ আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭:০৯

দেশে এখন পর্যন্ত চিকিৎসকসহ ৮ হাজার ২৮৩ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন-বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বৃহস্পতিবার  (৮ জুলাই) এ তথ্য জানায় সংগঠনটি।

বিএমএ জানায়, আট হাজার ২৮৩ জনের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪ জন, নার্স দুই হাজার ২৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন।

বিএমএ আরও জানিয়েছে, গত ৬ জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এবং করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মোট ১৬২ জন চিকিৎসক মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান গত বছরের ১৫ এপ্রিল। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত