ঢামেক-সোহরাওয়ার্দীসহ সরকারি ৮ হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২১, ১৯:২২ আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৯:২২

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে ১১ হাজার ৩২৪ জনের সংক্রমণের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর তাদের নিয়ে দেশে ১৬ মাসের মহামারিকালে রোগী সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল। দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১০ লাখ ৫৪৩ জন।

রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে দেশের হাসপাতালগুলোতে সাধারণ শয্যা ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) গুলোতে রোগী ভর্তি হচ্ছে ধারণ ক্ষমতার চাইতেও বেশি। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, এভাবে চলতে থাকলে আইসিইউ পূর্ণ হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না।

স্বাস্থ্য অধিদফতরের সে আশঙ্কার কথার প্রতিফলন দেখা যাচ্ছে গত কয়েকদিনের তাদের পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে।

অধিদফতর বলছে, রাজধানী ঢাকার সরকারি ১৬টি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই।

বাকি ১৩টি হাসপাতালের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের আইসিইউ ইউনিট রোগীতে ভর্তি।

অর্থাৎ করোনা রোগীদের চিকিৎসায় এখন সরকারি ১৬টি হাসপাতালের মধ্যে আটটিতেই আইসিইউ ফাঁকা নেই।

আর বাকি হাসপাতালগুলোর মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে পাঁচটি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১৪টি, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে চারটি আর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে মাত্র ৭৫টি বেড ফাঁকা রয়েছে।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত