একদিনে ঢাকায় আরও ৪৮ ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৫:১৫ আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:১৫

করোনার মধ্যেও মাথাচাড়া উঠছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসের প্রথম ৫ দিনে শুধুমাত্র ঢাকায় ১৩২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরপর গত ২৪ ঘণ্টায় ঢাকায় আরও ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

শনিবার  (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৭৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১৭৮ জন, আর বাকি ১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ৬৭৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪৯৪ জন। তবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এনএইচ/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত