ঢাকার সরকারি হাসপাতালে আইসিইউ ফাঁকা মাত্র ৮৬টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুলাই ২০২১, ২০:০৭ আপডেট : ১১ জুলাই ২০২১, ২২:২২

গত একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। এই ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৩০ জন ও নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। 

শনাক্ত রোগী এবং সর্বোচ্চ মৃত্যুর এই রেকর্ডের মধ্যে স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রাজধানী ঢাকার সরকারি ১৬ হাসপাতালের মধ্যে সাতটিতে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ফাঁকা নেই। 

আর বাকি হাসপাতালগুলোর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই।

গতকালও (১০ জুলাই) অধিদফতর জানিয়েছিল, এ তিন হাসপাতাল বাদে ৩৯৫ আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৯৬টি। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সেখানে ভর্তি হয়েছেন আরও ১০ রোগী। অর্থাৎ, ৩৯৫ বেডের মধ্যে আজ ৮৬টি বেড ফাঁকা থাকার কথা জানাচ্ছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রাজধানীর করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।

বাকি হাসপাতালের মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে তিনটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে একটি আর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ৬০টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, করোনা ডেডিকেটেড রাজধানীর ১৬ হাসপাতালের মোট ৩৯৫ বেডের মধ্যে ৮৬টি বেড এই মুহূর্তে ফাঁকা রয়েছে।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত