জুলাই মাস অত্যন্ত কঠিন: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৭:১৮ আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৮:৩৬

চলতি জুলাই মাসকে অত্যন্ত কঠিন বলে আখ্যায়িত করেছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন হলে দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করেছে সরকারি এই সংস্থাটি।

বুধবার (১৪ জুলাই) দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ আশঙ্কার কথা জানান।

জুলাই মাস অত্যন্ত কঠিন মন্তব্য করে তিনি বলেন, ‘জুনে এক লাখ ১২ হাজার ৭১৮ জন রোগী শনাক্ত করা হয়েছিল, আর  জুলাইয়ের ১৪ দিনে আমরা এত রোগী পেয়ে গেছি। এই মাসের আরও ১৬ দিন বাকি আছে। যেহেতু সংক্রমণের মাত্রা এখন অনেক বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যবিধি ও প্রতিরোধে ব্যবস্থা যদি না নেওয়া হয়, দুই সপ্তাহ পর্যন্ত টানা এভাবে চলতে পারে। মৃত্যু তিন সপ্তাহ পর্যন্ত এভাবে চলতে পারে।’

‘হাসপাতালে যদি আর নতুন রোগীকে জায়গা দেওয়া না যায়, তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাবো’, বলেন ডা. রোবেদ আমিন।

গত বছর থেকে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট ও ভ্যারিয়েন্ট অব কনসার্ন নিয়ে বাংলাদেশ সংগ্রাম করে যাচ্ছে জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি, বর্তমান সময়ের করুণতম পরিস্থিতির উপক্রমে আমরা চলে এসেছি। যেখানে সংক্রমণের মাত্রা ও মৃত্যু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এর আগে গত ১২ জুলাই অধিদফতর জানায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। ১১ জুলাই ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০৩ জন। গত ১২ জুলাই ২২০ জন, আর তার আগের দিন ২৩০ জন মারা যান, যা দেশে এযাবৎকালে সর্বোচ্চ বলে জানায় অধিদফতর।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু
মালতীকে বড় করতে যে ৫ নিয়ম মেনে চলেন প্রিয়াঙ্কা-নিক
মালতীকে বড় করতে যে ৫ নিয়ম মেনে চলেন প্রিয়াঙ্কা-নিক
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন