টিকা নেওয়ার বয়স ১৮ বছর করার কথা ভাবা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৫:২৪আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:৩১

দেশে করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়সসীমা প্রথমে ছিল ৫৫ বছর। সেখান থেকে কমিয়ে দ্বিতীয় দফায় করা হয়েছে ৩৫। এবার আরও কমিয়ে ১৮ বছর করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (১৫ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি উদ্বোধন করতে এসে কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ করেছে। আমরা চিন্তা করছি টিকার জন্য বয়সসীমা আরও কমিয়ে আনা যায় কিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ হয়েছে। উনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও গতকাল আমাদের জানিয়েছে ১৮ বছর এবং তার ঊর্ধ্বে টিকা দেওয়া যায় কিনা।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের তাড়াতাড়ি স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের টিকা দিচ্ছি, এখন ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছে, তাদেরও টিকার আওতায় নিয়ে আসবো। তাদের স্কুল-কলেজে যাওয়ার সুযোগ করে দেবো। কারণ, তাদের জীবনের একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেশের জন্য, জাতির জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে।’

দেশে ৫৫ কিংবা তদূর্ধ্ব বয়সসীমার ব্যক্তিদের জন্যই সুযোগ রেখেই করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির নিবন্ধন শুরু হয় চলতি বছর ২৬ জানুয়ারি। পরে দ্বিতীয় দফায় বয়সসীমা কমিয়ে ৪০ বা তদূর্ধ্ব করা হয়। সেখান থেকে কমিয়ে তৃতীয় দফায় কমিয়ে গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৫ বছর হলেই টিকার নিবন্ধন করা যাবে। তবে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখ সারিতে যারা কাজ করছেন, তাদের জন্য এই বয়সসীমা প্রযোজ্য নয়।’

জাহিদ মালেক জানান, দেশে এখন ৪৫ লাখ ডোজ টিকা মজুত আছে। চীনে আরও দেড় কোটি ডোজ টিকার অর্ডার দেওয়া আছে। এ মাসের শেষে সেখান থেকে কিছু টিকা পাওয়া যাবে। এছাড়া কোভ্যাক্স থেকেও টিকা আসার কথা রয়েছে।

তিনি বলেন, ‘সরকারের কাছে প্রায় তিন কোটি ডোজ টিকা সংরক্ষণ করার সক্ষমতা আছে। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রাখা যায়, এমন প্রায় দেড় কোটি, মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় রাখার সুযোগ আছে ২০ লাখ ডোজ। বিএডিসিতে প্রায় ১ কোটি ডোজ টিকা রাখা যাবে। এই দুটি জায়গা হিসাব করলে প্রায় তিন কোটির কাছাকাছি টিকা রাখার সুযোগ আছে আমাদের। বেসরকারি আরও কয়েকটি জায়গায় আমরা ১০-১৫ লাখ ডোজ টিকা রাখতে পারবো।’

মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও কিছু ফ্রিজার কেনার। এ বিষয়ে ডিজি হেলথকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান