পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১৩:১৬আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৩:৫৮

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শিমুলিয়া-বাংলাবাজার নৌ পথের রো রো ফেরি শাহ জালালের  ধাক্কা লেগেছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে এ ঘটনা ঘটে। 

ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এতে কেউ আহত হননি।

ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমান বলেন, কাটআউট কেটে গিয়ে ফেরির ইলেকট্রিক সিস্টেম ফেইল করার পর ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির কিছুটা ক্ষতি হয়, আর পিলারের ওয়াটার লেভেলের ওপরে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। যান ও যাত্রী নিয়ে নিরাপদেই শিমুলিয়া ঘাটে ফেরিটি আনলোড করা হয়। এখন ফেরিটি মেরামতের জন্য ডকইয়ার্ডে নেওয়া হয়েছে।

রো রো ফেরি শাহ জালাল

আব্দুর রহমানের দাবি, আধাঘণ্টা কাজ করলেই সেতুর পিলারের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত হয়ে যাবে। দুর্ঘটনার ব্যাপারে কর্তৃপক্ষকে লিখিতভাবে প্রতিবেদন দেবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বলেন, ফেরিটির র‌্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা মেরামতের জন্য পাঠানো হয়েছে। কেউ আহত হয়েছে বলে শোনেননি তিনি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ফেরির ধাক্কা লাগার পর আমরা পিলারে কাছে গিয়ে পরিদর্শন করেছি। তেমন কোনও ক্ষতি হয়নি। আর ক্ষতি হওয়ার কথাও নয়। এর আগেও দুইবার ফেরি পদ্মা সেতুর পিলারে আঘাত হেনেছিল। এসব সেতু সেভাবেই তৈরি করা হয়। গত ২০০ বছর এই নদীতে যেসব জলযান চলেছে, সেগুলো সেতুতে ধাক্কা দিলে কিছু হওয়ার আশঙ্কা নেই। বরং ফেরি ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় ফেরি শাহজালালের চালক আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর এ সংক্রান্ত আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি। নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি