তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের গলায় জুতার মালা

বরিশাল প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ০০:৫৮আপডেট : ২৪ জুলাই ২০২১, ০১:৩৯

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেয়ারচর গ্রামে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাতেনাতে আটক যুবককে থানায় সোপর্দ না করে সালিশের নামে ছেড়ে দিয়েছেন স্থানীয় মাতব্বররা। একই সঙ্গে অভিযুক্ত যুবকের গলায় জুতার মালা পরিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন সালিশদারেরা।

অভিযোগ আছে, জরিমানার ৪০ হাজার টাকা পরিশোধ করে সটকে পড়ে যুবক। ওই টাকা রয়েছে সালিশদারদের পকেটে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে এক জেলের ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় যুবক বেল্লাল রাঢ়ি। এ সময় তরুণীর পরিবারের সদস্যরা বেল্লালকে হাতেনাতে ধরে ফেলেন। রাতে ওই যুবককে তরুণীর বাড়ির উঠানের গাছের সঙ্গে শিকল বেঁধে মারধর করা হয়। বিষয়টি রাতেই স্থানীয় গণ্যমান্যদের মাঝে জানাজানি হয়।

শুক্রবার (২৩ জুলাই) সকালে স্থানীয় মামুন চৌকিদার, জসিম খান, কবির খাঁ, আনোয়ার চৌকিদার ও মো. জহিরসহ অন্যান্যদের উপস্থিতিতে তরুণীর বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশে বেল্লালকে ৭০ হাজার টাকা জরিমানা এবং জুতার মালা গলায় পরানো হয়। বেল্লালের পরিবার তাৎক্ষণিক ৪০ হাজার টাকা সালিশদারদের কাছে দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। তবে ওই অর্থ তরুণীর পরিবার পায়নি।

সালিশ করার কথা স্বীকার করলেও জরিমানা করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সালিশদার মামুন চৌকিদার। তিনি বলেন, ‘ওই ছেলে এবং মেয়ে পরস্পরকে ভালোবাসে। ওই রাতে বেল্লাল তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। এ সময় প্রেমিকার পরিবারের সদস্যরা তাকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে সকালে সালিশ করে বেল্লালকে মুক্তির ব্যবস্থা করা হয়। এ সময় শর্ত দেওয়া হয়, ওই ছেলে কিংবা মেয়ে ভবিষ্যতে; যে আগে মোবাইলে কল দেবে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।’

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, তিনি এই ধরনের কোনও খবর জানেন না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন।

/এফআর/
সম্পর্কিত
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, চালক-হেলপারসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন