হাতিরঝিলে শিশু ধর্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৩:৩৮আপডেট : ৩০ জুন ২০২৫, ১৩:৩৮

রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মো. শুকুর আলী শেখের (৩৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (৩০ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুকুর আলী রাজবাড়ী সদরের লন্দানপুর গ্রামের মৃত এখলাছ শেখের ছেলে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান দিপু এসব তথ্য জানান।

রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় সর্বোচ্চ সাজা তথা ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানার আমবাগানে মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয়। কান্নারত অবস্থায় বাসায় গিয়ে মায়ের কাছে ঘটনা জানায় শিশুটি। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল থানা-পুলিশ। মামলার বিচার চলাকালে ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী