ওমরাহ পালনে আর বাধা নেই

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ২১:০৬আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:১৭

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিদেশি মুসল্লিদের সৌদিতে ওমরাহ হজ পালনে নিষেধাজ্ঞা ছিল। তবে এবার তা প্রত্যাহার করে নিয়েছে সৌদি সরকার। আগামী ১০ আগস্ট থেকে সৌদিতে ওমরাহ পালন করতে পারবেন বিদেশি মুসল্লিরা। রবিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে হজ পালনে সফল হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে কঠোর বিধিনিষেধে শিথিলতা আনছে সরকার। এরই ধারাবাহিকতায় সৌদিতে ওমরাহ পালনে বিদেশিদের ওপর সাময়িক যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। ওমরাহ পালনে বিদেশ থেকে আসা প্রত্যেক মুসল্লিকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। 

১৪৪৩ হিজরি সনের ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী ও মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে দ্রুত প্রস্তুতি শেষ করার তাগিদ দেন।
তবে, সৌদির নাগরিক ও বাসিন্দারা রবিবার (২৫ জুলাই) থেকেই ওমরাহ পালন করতে পারছেন বলে জানায় কর্তৃপক্ষ।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা