গায়ক নোবেল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মে ২০২৫, ১১:৫৮ আপডেট : ২০ মে ২০২৫, ১৪:৫২

রাজধানীর ডেমরা থানায় দায়ের করা ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে (৩১) গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। সোমবার (২০ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএমপি জানায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী নারীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। এরপর তাদের মাঝে মাঝে মুঠোফোনে যোগাযোগ হতো। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং নিজ বাসার স্টুডিও দেখানোর কথা বলে তাকে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে আরও দুই-তিন জন অজ্ঞাত সহযোগীর সহায়তায় ভুক্তভোগীকে জোর করে আটকে রাখেন।

অভিযোগ অনুযায়ী, নোবেল ভুক্তভোগীর মোবাইল ভেঙে ফেলে, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ১৯ মে পর্যন্ত ভুক্তভোগীকে তার বাসায় আটকে রাখা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে, ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর ১৯ মে রাত ৯টা ৩০ মিনিটে ডেমরা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতনের মামলা রুজু করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় নোবেলকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাইনুল আহসান নোবেলকে আদালতে পাঠানো হয়েছে।

/কেএইচ/এবি/ইউএস/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ