হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ২১:৩১আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:০৮

সম্প্রতি আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান চলছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশান ২ নাম্বারের ৩৭ নম্বর রোডস্থ হেলেনা জাহাঙ্গীরে বাসায় অভিযান শুরু করেছে র‌্যাব। র‌্যাবের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, অভিযান চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন খুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দাবি করেন, সংগঠনটির নাম এখনও সেভাবে পরিচিত না হলেও ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ লাখ লাখ মানুষ এর সদস্য হয়েছেন। জেলা ও উপজেলা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তীব্র সমালোচনার পর রবিবার মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এর আগে গত মাসে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন উত্তর জেলা সভাপতি রুহুল আমিন।

/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা