ঢাকার ‍তিন হাসপাতালে অতিরিক্ত রোগী ২১৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২০:০২ আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:০২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায়  শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন। বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড তিনটি সরকারি হাসপাতালে নির্ধারিত সাধারণ বেডের বিপরীতে অতিরিক্ত ২১৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে কেবলমাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই নির্ধারিত ২৭৫টি শয্যার বিপরীতে অতিরিক্ত রোগী আছেন ১০৪ জন। এই হাসপাতালে নির্ধারিত ১০টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেডের সবগুলোতে রোগী ভর্তি আছেন। এছাড়া ১৫টি বেডের এইডডিইউ ইউনিটেও কোনও বেড ফাঁকা নেই।

অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। এই হাসপাতালে নির্ধারিত ৭০৫টি বেডের বিপরীতে অতিরিক্ত ভর্তি আছেন ৪৪ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৬৩ বেডের বিপরীতে ভর্তি  অতিরিক্ত রোগী আছেন ৬৬ জন।

রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগের আরও  ১৫টি হাসপাতালে নির্ধারিত শয্যার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/জেএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো