আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৬, ১২:৪২আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২০:১২

প্রথমবারের মতো আসিয়ান দেশগুলোকে নিয়ে আয়োজন করা হচ্ছে ফিফা আসিয়ান কাপ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুই বিভাগে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি দেশ। আসিয়ান অঞ্চলের বাইরের দেশ হিসেবে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও জায়গা হয়নি বাংলাদেশের। বিষয়টি নিয়ে এখন নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জাতীয় টিমস কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে থেকে আসিয়ান কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ আছে কিনা, অথবা ভবিষ্যতে এমন কোনও টুর্নামেন্ট হলে বাংলাদেশের আগ্রহের বিষয়টি জানিয়ে রাখবে ফেডারেশন।

এবারের টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশনে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া (আয়োজক), ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তান।

চ্যালেঞ্জ ডিভিশনে রয়েছে হংকং (আয়োজক), মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই ও পূর্ব তিমুর।

বাফুফের সদস্য সত্যজিত দাস রুপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে পাকিস্তানের আসিয়ান কাপে খেলার অন্যতম কারণ, ওদের সভাপতি আগে ফিফায় কাজ করেছে। তাই যোগাযোগটা ছিল। এখন আমরা চিঠি দেবো। নতুন করে খেলার সুযোগ আছে কিনা। না থাকলে সামনের দিকে আসিয়ান দেশগুলোর সঙ্গে আমরা খেলতে চাই, টুর্নামেন্টসহ। সেটা আগাম জানিয়ে রাখা।’

ফিফা ও এএফসিতে ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ পিছিয়ে আছে কিনা—এমন প্রশ্নের জবাবে রুপু বলেন, ‘আসলে পিছিয়ে আছে কিনা বলতে পারছি না। বাফুফে সব রকমের চেষ্টা করছে। কোনও ত্রুটি রাখছে না।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
জাতীয় দল থেকে ৯ ফুটবলার চেয়েছে মোহামেডান
সর্বশেষ খবর
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর