পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ২০:৩০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:০৬

আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম, বাণিজ্য) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফেরিটি এখন শিমুলিয়া ঘাটের ২ নম্বর ফেরিঘাটে আছে। তবে, কর্মস্থলে না থাকার কারণে তিনি এর বেশি কিছু জানেন না বলে জানান।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির বলেন, ‘ধাক্কা খাওয়ার পর ফেরিতে থাকা একটি পণ্যবাহী যান অপর একটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দু-তিন জন আহত হয়েছে শুনেছি। ধাক্কা খেয়ে ফেরির তলায় ফাটলও দেখা দিয়ে পানি উঠছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, ‘ফেরিটি এখন দুই নম্বর ঘাটে আছে। আমরা উদ্ধার কাজ নিয়ে ব্যস্ত আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।’

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগার খবর শুনেছি। আমাদের লোক এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে ধাক্কা লাগা পিলার পর্যবেক্ষণ করেছে। খবর পেয়েছি, আগেরবার ধাক্কা লেগে ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপের যতটুকু কংক্রিট উঠে গিয়েছিল, এবার তার চেয়েও কম ক্ষতি হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব ব্যাপারে আইনানুগ বা অন্য কোনও ব্যবস্থা নেওয়ার এখনও নির্দেশনা পাইনি।’

প্রসঙ্গত, এর আগেও এই নৌপথে একাধিক ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। গত ২৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে এবং ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুমও পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এসব ঘটনায় বিআইডব্লিউটিসি তদন্ত কমিটি করে। এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানায় জিডিও করা হয়েছে।

আরও খবর: পদ্মা সেতুর পিলারে বার বার ফেরির ধাক্কা কেন?

 
/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের