ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৮:৩৬ আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:৫৭

চলতি বছরে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। এর ফলে জুলাইয়ের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। আগস্টের ১১ দিনে ২ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখনও পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গ শনাক্ত হয়েছে ২১৩ জন। এদের মধ্যে ১৮৮ জনই ঢাকার, আর ঢাকার বাইরে ২৫ জন। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যু সংক্রান্ত তথ্য পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

বুধবার  (১১ আগস্ট)  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯০৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৮৪১ জন, আর বাকি ৬৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। অধিদফতরের তথ্যমতে,  চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত ৫ হাজার ১৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১০০৩
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১
অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
সর্বশেষ খবর
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
ধানক্ষেতে ৩০ বছর বয়সী নারীর গলাকাটা লাশ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
ধানক্ষেতে ৩০ বছর বয়সী নারীর গলাকাটা লাশ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন