আরও ৬ জনের করোনা শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুলাই ২০২৫, ২৩:০৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২৩:০৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে নতুন করে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। 

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৬৮ জনের নমুনা পরীক্ষায় একজন, চট্টগ্রামে ৫৫ জনের নমুনা পরীক্ষায় তিন জন এবং কক্সবাজারে নয় জনের নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত করোনায় মোট ২৩ জন মারা গেছেন। এরমধ্যে ১৩ জনই নারী। বাকি ১০ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?