কুষ্টিয়ায় শিশুকে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ০০:৫০আপডেট : ১২ আগস্ট ২০২১, ০০:৫০

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস (৬) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান শাহপুর ক্যানেলপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান ক্যানেলপাড়া এলাকার জাহিদ সাহের মেয়ে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকালে শিশু জান্নাত নিখোঁজ হয়। রাত ৯টার দিকে বাড়ির অদূরে ক্যানেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

পরিদর্শক শুভ্র প্রকাশ বলেন, শিশুটির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম