বরিশালে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ১৫:১৯আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৫:৩২

বরিশাল সদর ইউএনও'র বাসায় হামলা, ভাঙচুর ও পুলিশ-আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা দুটি মামলা দায়ের করেছেন। মামলায় নামধারী ৪০ জন এবং অজ্ঞাতনামা কয়েকশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় সরকারি কাজে বাধা দান, পুলিশ সদস্যদের ওপর হামলা, সড়কে যানবাহন চলাচলে বাধাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।

জানা যায়, মামলায় যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা সবাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনও’র বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসময় আনসার ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। 

আরও পড়ুন:

নেতাকর্মীদের ওপর গুলির অভিযোগ, বরিশাল থেকে বাস-লঞ্চ বন্ধ 

ইউএনওর বাসভবনে হামলা, ওসি-প্যানেল মেয়রসহ গুলিবিদ্ধ ৭

যে ঘটনায় ইউএনও'র বাসভবনে হামলা

হামলা ও সংঘর্ষের ঘটনায় যা বললেন ইউএনও 

গায়ে জ্যাকেট থাকায় গুলিতে আহত হইনি: মেয়র সাদিক

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী