কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ:  নিরাপদে আছেন ১৫ বাংলাদেশি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ২২:৩০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:৩০

কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দেশে ফেরার জন্য এই বিমানবন্দরে ১৫ বাংলাদেশি অপেক্ষারত ছিলেন, তারা নিরাপদে অক্ষত আছেন। তবে বিমানবন্দরে থাকা নারী ও শিশুসহ আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের খবরে বলছে, কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে। অনেকেই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। হামলার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আফগান ওয়্যারলেসের পরিচালক বাংলাদেশের নাগরিক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা বাংলাদেশিরা ভালো আছি, কোনও সমস্যা হয়নি। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা। তাদের সঙ্গে আরও ১৬০ জন আফগান নারী শিক্ষার্থী রয়েছেন যারা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে পড়াশোনা করছেন। 

কাবুল বিমানবন্দর থেকে আফগান ওয়্যারলেসের প্রকৌশলী রাজীব বিন ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,  এখনও ফ্লাইটের বিষয়ে কোনও চূড়ান্ত সমাধান হয়নি। 

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পরে বিভিন্ন দেশের নাগরিকরা আফগানিস্তান ত্যাগ করছেন। এর আগে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, ওই দেশে (আফগানিস্তান) এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির অবস্থান নিশ্চিত করা গেছে। 

/সিএ/এমআর/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম