ঢাকার মশক নিধন কার্যক্রম দেখবে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ২১:৩৯ আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৩৯

ঢাকার দুই সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করবে সংসদীয় কমিটি। মশক নিধনে দুই সিটির পদক্ষেপ সরেজমিনে পরিদর্শনে মেজর (অব.) রফিকুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বিদ্যমান আইন পরিবর্তন করে মশক নিধনের কীটনাশক আমদানিতে শুল্কহার কমানোর সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা  প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রকল্প গ্রহণের আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বাধা নিরসন, প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সিটি করপোরেশনকে চলমান রাস্তা ও অন্যান্য নির্মাণ কাজের মান তদারকির সুপারিশ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
ফ্যাসিবাদের দোসররাই মিরপুরে হামলা করেছে, অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
৫১ বছর আগেও ৯ গোল খেয়েছিল বাংলাদেশ 
৫১ বছর আগেও ৯ গোল খেয়েছিল বাংলাদেশ 
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা