ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিককে পুরস্কৃত করলো সিপিজে

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮

লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা দিয়েছে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সোচ্চার ভূমিকার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহের সময় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহ নিহত হন। আহত হন আরও ছয়জন। তাদের মধ্যে ছিলেন এএফপির সাংবাদিক আসি ও ডিলান কলিন্স।

এএফপির এক স্বাধীন তদন্তে বলা হয়, উত্তর ইসরায়েলের জোরদেইখ এলাকা থেকে দুটি ১২০ মিলিমিটার ট্যাংকের গোলা ছোড়া হয়েছিল। রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স উইদাউট বর্ডারসের পৃথক তদন্তেও এসব তথ্যের সমর্থন পাওয়া যায়।

হামলার পর থেকে নিহত সহকর্মীর বিচার, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের সহায়তায় কাজ করে আসছেন লেবানিজ আলোকচিত্রী ও ফটো এডিটর আসি।

২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মশাল বহন করেন তিনি। দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তাকে এ সুযোগ দেওয়া হয়েছিল।

সম্মাননা অনুষ্ঠানের আগে এএফপিকে আসি বলেন, আমি আনন্দিত ও সম্মানিত। কিন্তু একই সঙ্গে এই সম্মাননার পেছনের কারণগুলো আমাকে ক্ষুব্ধ ও দুঃখিত করে। তিনি আরও বলেন, গত তিন বছরে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। এ পর্যন্ত আমরা যা করেছি এবং সাংবাদিকদের পক্ষে যে প্রচার চালিয়েছি, তা যথেষ্ট মনে হচ্ছে না।

এএফপির সংবাদ পরিচালক ফিল চেটউইন্ড অনুষ্ঠানের আগে বলেন, ক্রিস্টিনা ও তার সাংবাদিক সহকর্মীদের ওপর হামলা স্পষ্টতই যুদ্ধাপরাধ। তিনি আরও বলেন, এএফপি বারবার ইসরায়েলের কাছে জবাব চেয়েছে, কিন্তু নীরবতা ছাড়া কিছুই পায়নি। দায়মুক্তির সংস্কৃতিকে মেনে নেওয়া যায় না।

বৃহস্পতিবার সিপিজের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ পানিয়ি এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ। ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতি নিয়ে অনুসন্ধান করেছেন পানিয়ি। আর অভিবাসন আইন প্রয়োগের বিষয়ে সংবাদ সংগ্রহের সময় যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন রদ্রিগেজ।

সিপিজে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন সংস্থা। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে সংগঠনটি।

সূত্র: এএফপি

/এসএইচএম/
সম্পর্কিত
কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল্য ৮-১০ ট্রিলিয়ন ডলার, দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা মুছে ফেললো মালয়েশিয়া, কারণ অজ্ঞাত
সর্বশেষ খবর
গায়েবি পুলের রহস্য আর ইতিহাস জানতে ঘুরে আসুন মুন্সীগঞ্জে
গায়েবি পুলের রহস্য আর ইতিহাস জানতে ঘুরে আসুন মুন্সীগঞ্জে
নবাবি দাওয়াতের স্বাদ আনবে বাদামি মাটন কোরমা
নবাবি দাওয়াতের স্বাদ আনবে বাদামি মাটন কোরমা
সঞ্চয়ের টাকা রাখবেন কোথায়? ভালো ব্যাংকে কম সুদ, দুর্বল ব্যাংকে ঝুঁকি বেশি
সঞ্চয়ের টাকা রাখবেন কোথায়? ভালো ব্যাংকে কম সুদ, দুর্বল ব্যাংকে ঝুঁকি বেশি
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার