ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন। ফলে চলতি বছরে বুধবার (৩১ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ জন ঢাকার এবং ৪৫ জন ঢাকার বাইরে।  

বুধবার (১ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১৫ জন, আর বাকি ১৪১ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯ হাজার ৪৪৭ জন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
রামেক হাসপাতালে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
সর্বশেষ খবর
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো