দেশের মানুষের মনের সবুজায়ন ঘটছে: আতিউর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ধীরে ধীরে হলেও এদেশের মানুষের মনের সবুজায়ন ঘটছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সভায় পরিবেশবান্ধব এবং এতে অন্তর্ভুক্ত সকল ব্যবসাসমূহের ধারণাভিত্তিক রিয়েলিটি শো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গ্রামীণ ব্যাংক ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত প্রমুখ।

ড. আতিউর রহমান বলেন, এখন অর্থের অভাব নেই, এই সংশ্লিষ্ট উদ্যোগে একটি ভরসার পরিবেশ সৃষ্টি এবং সর্বসাধারণকে সংযুক্ত করাই মূল চ্যালেঞ্জ। তিনি তরুণদের মধ্যে এই ধারণা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার কথা বলেন।

গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইবিএম প্রফেসর ড. শাহ মো. আহসান হাবিব।

তিনি তার বক্তব্যে বলেন, এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে ১০টি প্রকল্প চূড়ান্তভাবে বাছাই করে তাদের প্রয়োজনীয় অর্থায়ন করা হবে। সেই সাথে নতুন উদ্যোক্তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রেজিস্ট্রেশনেও সহায়তা করা হবে। ৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত যে কেউ এই আয়োজনে তাদের পরিকল্পনা জমা দিতে পারবেন। এছাড়াও উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তাও ছাড়াও গ্রুমিং করা হবে। প্রপোজাল জমা দেওয়ার জন্য যোগাযোগ করতে হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ বলেন, বাংলাদেশে সবুজ বিপ্লব সৃষ্টির যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে যারা পথিকৃৎ ছিলেন, তাদের সঙ্গে নিয়েই আজকের এই আয়োজন। তিনি সবাইকে এই আয়োজনে সংযুক্ত হওয়ার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী আয়োজনের সাফল্য কামনা করে বলেন, এ বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এই সময়ে এটি একটি অনন্য উদ্যোগ। আগামীর সমৃদ্ধ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরবর্তী ৫০ বছর হবে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল ক্ষেত্রে মাইলফলক। অস্তিত্বের সংকট বা প্রাকৃতিক বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায়, সারাবিশ্বের প্রাকৃতিক সম্পদের বর্তমান চাহিদা মেটানোর জন্য টেকসই ধারণা প্রয়োজন। গ্রিনটেক ফাউন্ডেশন এক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এছাড়াও এই আয়োজনে উদ্যোক্তাদের আইবি ইনকিউবিশন সেন্টারের মাধ্যমে বিজনেস নেটওয়ার্ক, গ্রুমিং এবং প্রযুক্তিগত সহায়তা করা হবে।

গ্রিনটেক ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে সহায়তা করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল অর্থায়ন বিভাগ, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ। কারিগরি সহায়তা করছে ইউএনডিপি, জি আই জেড, প্রাক্টিক্যাল একশন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ট্রেন থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু, মিললো পরিচয়
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
মিরপুরে উচ্ছেদ অ‌ভিযানে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসা‌মি এক হাজার
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা