রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকা থেকে মো. রমজান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে কাটাসুরের ঢাকা রিয়েল এস্টেটের ১ নম্বর সড়ক থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, আটক রমজান ভোলার বোরহানউদ্দিনের দারুণ বাজার শার্শা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে।
ওসি জানান, রমজান কিলার বাদল গ্রুপের অন্যতম সহযোগী এবং সাবেক ছাত্রলীগের সক্রিয় সদস্য। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা হামলাসহ নানা নাশকতায় তার সক্রিয় অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।