ওবায়দুল কাদেরের লজ্জা-শরম নেই: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লজ্জা-শরম নেই বলে মন্তব্য করেছেন তারই ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেছেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি হইছে। আহ্বায়ক হইছে সেলিম (জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম)। সেলিম সম্পর্কেতো আপনারা জানেন, একরামের সব অপকর্মের সঙ্গে সে জড়িত। ওবায়দুল কাদের সাহেবকেও সে গালিগালাজ করছে। ওবায়দুল কাদের সাহেব ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। ওনার কোনও লজ্জা-শরম নেই।’

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভার হলরুমে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘চরের নথি সব বিক্রি হয়ে গেছে। আগের এসিল্যান্ড ছিল ডাকাত, পাহাড়ের সন্ত্রাসী। আর এ এসিল্যান্ডও সশস্ত্র সন্ত্রাসে ছিল ছাত্রজীবনে। এটার খবর নাই। দাইবি যে, দুয়ার টোয়াই পাইতি নয়। আঙ্গো সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরীকে বাদ দিছত।’

আবদুল কাদের মির্জা বলেন, ‘একরাম যত অপকর্ম করে, সব শিখাইছে মেয়র সোহেল (নোয়াখালী পৌরসভার মেয়র)। গত ১২ বছর টেন্ডারবাজির অর্ধেক নিয়ন্ত্রণ করে সোহেল, আর অর্ধেক নিয়ন্ত্রণ করে একরাম। এখন একরামের সঙ্গেও সোহেলের প্রেম আছে। হেতারে নেতা বানার। আমরা মানুমনি।’

/এফআর/
সম্পর্কিত
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
কোন অপরাধে কী সাজা পেলেন ওবায়দুল কাদের
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
সর্বশেষ খবর
পূজার ছুটিতে বেশির ভাগ এলাকায় ব্যাংক বন্ধ, কিছু এলাকায় খোলা 
পূজার ছুটিতে বেশির ভাগ এলাকায় ব্যাংক বন্ধ, কিছু এলাকায় খোলা 
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা