তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ

রক্তিম দাশ, কলকাতা
১৫ মে ২০২৫, ০১:২৭আপডেট : ১৫ মে ২০২৫, ০১:২৭

ভারত-পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। আর এতেই ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর জেরে এবার তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করল  দিল্লির বিখ‍্যাত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)।

জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেএনইউ।

২০২৩ সালে ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় ভারত প্রথম দেশ যারা তুরস্কের পাশে দাঁড়িয়েছিল। 'অপারেশন দোস্ত'-এর মাধ্যমে বিপুল ত্রাণসামগ্রী তুরস্কে পাঠায় ভারত। সেটা ভুলে তুরস্ক যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তাতে ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে জেএনইউ তুরস্কের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি জেএনইউয়ের সঙ্গে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও পরিচালন সংক্রান্ত নানা বিষয় নিয়ে তিন বছরের চুক্তি হয়। সেটাই এবার বাতিল করা হল।

এ বিষয়ে জেএনইউয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুধবার লেখা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই চুক্তি বাতিল করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চুক্তিটি বাতিল থাকবে। দেশের পাশেই রয়েছে জেএনইউ।’

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী