মৃত্যু কমেছে ২৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

দেশে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত রোগী, সুস্থ রোগী এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু তার আগের সপ্তাহের চেয়ে কমেছে।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে (৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৬২২টি। তার আগের সপ্তাহে (২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট) যা ছিল দুই লাখ ১৯ হাজার ৮৭৬টি। অর্থাৎ গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা তার আগের সপ্তাহের তুলনায় কমেছে ১১ দশমিক ৪৯ শতাংশ।

একইভাবে গত সপ্তাহে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ৯১৯ জন, যা তার আগের সপ্তাহে ছিল ৩১ হাজার ৫৩৯ জন। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৩৩ দশমিক ৬৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৩৬৬ জন, আর তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৫১ হাজার ৮২৩ জন। ৩১ দশমিক ৭৬ শতাংশ রোগী কম সুস্থ হয়েছেন তার আগের সপ্তাহের তুলনায়।

একইসঙ্গে গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তার আগের সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৩ জন। গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ২৫ দশমিক ২৪ শতাংশ মৃত্যু কম হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা
গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড