স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন একজন ভিকটিম। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে এই মামলাটির আবেদন করেন ওই ভিকটিম।

এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৮ সালের দিকে ভিকটিমের সঙ্গে আসামির ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করেন আসামি। এ ঘটনায় আজ ভিকটিম ট্রাইব্যুনালে এসে মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করে পিবিআই-কে তদন্তের নির্দেশ দেন।

/এমএইচজে/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন