করোনায় নারীমৃত্যু পুরুষের দ্বিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭

গত একদিনে করোনাতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী ২৫ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৪৭৪ জন এবং নারী ৯ হাজার ৬৭৩ জন।

গত ১২ আগস্টে দেশে করোনা মহামারিকালে প্রথম পুরুষ মৃত্যুকে ছাড়িয়ে যায় নারীমৃত্যু। সেদিনই প্রথম বারের মতো একদিনে মৃত্যুর তালিকাতে পুরুষের চেয়ে নারী মৃত্যু বেশি ছিল। সেদিন অধিদফতর জানায়, করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২১৫ জনের মধ্যে পুরুষ ১০৭ জন আর নারী ১০৮ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে দেশে পুরুষের আক্রান্তের হার এবং মৃত্যুহার বেশি ছিল। নারীর তুলনায় পুরুষ বাইরে যান বেশি, যার কারণে তারা আক্রান্ত হন বেশি। আর আক্রান্ত হলে মৃত্যুও বেশি হবে এতদিন জানিয়ে এসেছেন বিশেষজ্ঞরা। ফলে নারীদের আক্রান্ত এবং মৃত্যুহার কম ছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নারী মৃত্যু বেড়ে যায়। আর এখন বর্তমানে দৈনিক মৃত্যুতে পুরুষের তুলনায় কোনও কোনও দিন নারী মৃত্যু বেশি হচ্ছে।

নারী মৃত্যুর জন্য বিশেষজ্ঞরা ডেলটা ভ্যারিয়েন্টের দাপটের কথা বলেছেন। সেই সঙ্গে টিকা গ্রহণে নারীর পিছিয়ে থাকাতেও কারণ হিসেবে বলছেন তারা।

জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ) নাইট্যাগ ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ মনে করেন টিকা গ্রহণে পিছিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে। হরমোনাল কারণে নারীরা এতদিন সুরক্ষা পেলেও টিকা নেওয়ার ক্ষেত্রে পুরুষের এগিয়ে থাকায় নারীমৃত্যু বাড়ছে।

তিনি বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই নারীর হার কম ছিল। এখনও তাই। ফলে পুরুষরা টিকা নিয়ে সুরক্ষা পেলেও নারীরা ততোটা পাচ্ছেন না।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
ফের বাড়লো স্বর্ণের দাম
ফের বাড়লো স্বর্ণের দাম
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ