শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১০:২০আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:২০

শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে ব্যাটিং ধস দেখে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়ালো। কলম্বোর প্রেমাদাসায় প্রথমবার ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরানোর পর র‌্যাঙ্কিংয়ে ব্যাপারে সুখবর পেয়েছে মেহেদী হাসান মিরাজরা।

গত মে মাসে বার্ষিক হালনাগাদ করা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। ২০২৪ সালের মে মাস থেকে শতভাগ ও আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় শতকরা ৫০ ভাগ নিয়ে বার্ষিক হালনাগাদ করে র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তার আগের এক বছরে ৮ ওয়ানডে খেলে মাত্র একটি জিতে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ নেমে যেতে হয় বাংলাদেশকে।

৭৬ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভয়াবহ ধসে হারের পর দ্বিতীয়টিতে ১৬ রানের দুর্দান্ত জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। সবশেষ হালনাগাদ হওয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সঙ্গে দুটি রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে। তাতে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে দশ থেকে ৯ নম্বরে উঠে গেছে মিরাজরা। পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে, ১০ নম্বরে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের এক ধাপ এগিয়ে যাওয়ার দিনে নেমেছে শ্রীলঙ্কা। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের (চতুর্থ) পেছনে পাঁচে নেমে গেছে তারা। যথারীতি শীর্ষে ভারত, দুইয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া তিনে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী