২১-২৩ সেপ্টেম্বর বিএনপির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের ধারাবাহিকতায় আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভা করার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল জানান, শনিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ইতোমধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলোতে রাজনৈতিক, সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আর বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো।’

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, গত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মতবিনিময় সভা ডাকেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে