সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৩

সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার বিষয়টি জানতেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি অপ্রত্যাশিত।’ সোমবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

সাংবাদিক নেতাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে। আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধহয় জানতেন না কিছু।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনা কীভাবে ঘটলো সে বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে চিঠি দেওয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা একটু দেখে নিই। কোথা থেকে কী হয়েছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।’

১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চিঠিকে অপ্রত্যাশিত বলে মত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। আমরা সেই জায়গাটায় কিছু না করতে পারলেও ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে সেটি লক্ষ রাখবো। আমি সবার সঙ্গে আলাপ করছি। এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংকসহ অন্যদের সঙ্গে আলাপ করছি। তাদের নিয়ে বসবো। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেগুলো দেখবো।’

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ব্যক্তির নামে সবার হিসাব চাওয়া যেতে পারে। সরকার প্রত্যেকেরই হিসাব চাইতে পারে। কিন্তু সাংবাদিক সংগঠনের নেতা পরিচয়ে চাওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারকদের না জানিয়ে কেন সংগঠনের পরিচয়ে চাওয়া হলো। কোন সংস্থা চেয়েছে তাও জানানো হয়নি। যখন চাওয়াই হয়েছে তখন কী পাওয়া গেলো সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 

এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, কুদ্দুস আফ্রাদ, সাজ্জাদ হোসেন তপু, ওমর ফারুক, আব্দুল জলিল ভূঁইয়া  প্রমুখ।

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের
সর্বশেষ খবর
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
এশিয়ান গেমসে সেরা পারফরমারদের দলে রাখতে নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
এশিয়ান গেমসে সেরা পারফরমারদের দলে রাখতে নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
কাঁদলেন পুলিশ কমিশনার, বললেন ‘তার বয়সী আমারও এক ছেলে আছে’
কাঁদলেন পুলিশ কমিশনার, বললেন ‘তার বয়সী আমারও এক ছেলে আছে’
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল