টাকা ফেরতের দাবিতে ই-অরেঞ্জ গ্রাহকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬

ই-অরেঞ্জের টাকা ফেরত ও ওসি সোহেলেসহ প্রতারণার সঙ্গে জড়িত সকলের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে গ্রাহকরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুইশ গ্রাহক এই বিক্ষোভে অংশ নিয়েছে। 

বিক্ষোভে যাত্রাবাড়ী থেকে আসা রবীন্দ্রনাথ বালাই নামের এক ই-অরেঞ্জ গ্রাহক বলেন, আমি ও আমার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল অর্ডার করেছিলাম। কিন্তু আমরা প্রতারিত হই। এখানে তো আমাদের দোষ নেই। আমরা ছাত্র, অল্প দামে পণ্য কেনার স্বপ্ন দেখতেই পারি। এখন আমাদের মূল টাকাটা ফেরত চাই। 

৯০ লাখ টাকার পণ্য অর্ডার করা পুরান ঢাকার আরাফাত বলেন, পাঁচ বন্ধু মিলে ই-অরেঞ্জের অফারে ৪২টি মোটরসাইকেল অর্ডার করি। কিন্তু আমরা এখন সব হারাচ্ছি। ২০ সেপ্টেম্বর আল্টিমেটাম দিয়েছিলাম, পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার জন্য। অথচ প্রশাসন থেকে আমাদের সঙ্গে কোনও যোগাযোগ কিংবা সহায়তার আশ্বাস দেয়নি। তাই দাবি আদায়ে আজ রাস্তায় নেমেছি। 

বিক্ষোভকারীদের দাবি, ই-অরেঞ্জ ও ওসি সোহেলের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দিয়ে হবে। ই-অরেঞ্জ যেহেতু অরেঞ্জ বাংলাদেশের সিস্টার কনসার্ন তাই সকল ভুক্তভোগী গ্রাহকদের আর্থিক ক্ষতির দায়ভার তাদের নিতে হবে।

/জেডএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি